হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১
প্রকাশ : ১৬-০৮-২০২৬ ১৯:৩৪
হামে আক্রান্ত এক শিশুর শ্বাসকষ্ট থাকায় দেওয়া হচ্ছে নেবুলাইজার। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা/ছবি : সংগৃহীত।
নিজস্ব প্রতিবেদক
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে তিনজন ঢাকা বিভাগের; একজন করে মারা গেছেন সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে।
সরকারের হিসাবে, সংক্রামক এ ব্যাধির লক্ষণ নিয়ে গত পাঁচ মাসে দেশে ৮০৯ জনের মৃত্যু হলো। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল। সেই হিসাবে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ৯০৮ জনের মৃত্যু হলো।
রবিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২১ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তাদের হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৫৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৩ জন।
এছাড়া রাজশাহী বিভাগে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৭, ময়মনসিংহে ৭৩, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ৯৬৩ জন।
ঢাকা বিভাগে ৩৪২ জন, রাজশাহীতে ২৮, সিলেটে ১২৯, চট্টগ্রামে ২১৬, বরিশালে ১৩২, ময়মনসিংহে ৪২, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ১৭ জন।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২৪ হাজার ৪৫৭ জন। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন হাসপাতাল ছেড়েছেন।
সরকারের হিসাবে, দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪২ হাজার ৭৯৭। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮৮০।
পিপলসনিউজ/ এস.সি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com