weather ২৭.৬৯ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশ : ১৯-১২-২০২৫ ০২:০০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বাংলা ও ইংরেজি দৈনিক দুটির অফিসে আগুন দেওয়ার খবরও পাওয়া যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হামলা ও ভাঙচুর চলছিল। প্রথম আলোর সামনের রাস্তায় অগ্নিসংযোগ করা হয়। ভবনের বিভিন্ন নথিপত্র এনে আগুনে পোড়াতে দেখা গেছে। 

তেজগাঁর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা খবরের সত্যতা নিশ্চিৎ করেন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার কাছাকাছি সময়ে হামলা শুরু হয় পত্রিকা দুটির অফিসে। 

ওসি ক্যশৈন্যু মারমা বলেন, আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন। তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।

প্রথম আলো কার্যালয়ে আগুন নেভাতে দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

ডেইলি স্টার কার্যালয়েও আগুন দেওয়ার কথা জানিয়েছেন দৈনিকটির একজন কর্মী।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়। প্রথম আলোর অফিসের ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে। ডেইলি স্টারেও অনেকে আটকা আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস সূত্রে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্তিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এ ছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন। একই সময়ে ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে।

বর্তমানে ঘটনাস্থলে সেনাসদস্যরা উপস্থিত রয়েছেন। তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত