weather ২৭.৬৯ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের খেলাধুলায় বিনিয়োগ করবেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই

প্রকাশ : ২৭-০৬-২০২৫ ০২:২৫

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
নোবেলজয়ী মালালা ইউসুফজাই সারা বিশ্বে মেয়েদের খেলাধুলায় বিনিয়োগ করবেন। মালালার এই নতুন উদ্যোগে যুক্ত হবেন তার স্বামী আসের মালিক। খবর ডন পত্রিকার।

সিএনএনের সঙ্গে মালালার একটি সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে ডন জানায়, পাকিস্তানের সোয়াতে নিজের স্কুল-জীবনে খেলায় মেয়েদের অংশ নেওয়ার সীমিত সুযোগ তাকে পীড়িত করত।

তিনি বলেন, ‘স্কুলে দেখেছি টিফিনের সময় ছেলেরা মাঠে যেত ক্রিকেট খেলতে। আর মেয়েরা ক্লাসে বসে থাকত।’ 

মালালা যোগ করেন, ‘তখনই বুঝতে পারি যে, ক্রীড়ায় মেয়েদের সুযোগ পাওয়াটা সহজ নয়।’

তার অভিমত, মেয়েদের খেলায় পৃষ্ঠপোষকতার অভাব। এতে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাই স্বামীকে সঙ্গে নিয়ে মেয়েদের খেলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করতে এই খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নোবেলজয়ী সমাজকর্মী। মালালা মেয়েদের ক্রীড়ামনস্ক করে তুলতে অন্যদেরও এই খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

মালালা ইউসুফজাই ১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের সোয়াত উপত্যকার মিনগোরায় জন্মগ্রহণ করেন। বাবা জিয়াউদ্দিন ও মা তুর পেকাই ইউসুফজাই। শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও নারী শিক্ষা বিস্তারে সক্রিয় অবদান রেখে আসছেন তিনি। মালালা সর্বকনিষ্ঠ নোবেল জয়ী। শান্তিতে এ পুরস্কার পান তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত