weather ২৭.৬৯ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর ‘প্যানিক অ্যাটাক’ হয়েছিল সানিয়ার

প্রকাশ : ১৪-১১-২০২৫ ২৩:০৩

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদকে জীবনের সবচেয়ে কঠিন সময় হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, সেই সময় তার ‘প্যানিক অ্যাটাক’ পর্যন্ত হয়েছিল।

এক লাইভ শোতে মির্জা বলেন, ‘আমি কাঁপছিলাম’। তিনি আরো জানান, বিচ্ছেদের পর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। সেই সময় পরিচালক ও কোরিওগ্রাফার তাকে সাহায্য করেছিলেন।

ওই শো’টি সঞ্চালনার সময় ফারাহ খান বলেন, তিনি সানিয়ার উত্থান-পতনের সাক্ষী এবং দুটোই তিনি অসাধারণ মর্যাদার সঙ্গে সামলেছেন। জবাবে ফারাহকে ধন্যবাদ জানিয়ে সানিয়া বলেন, তার প্রতিটি কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞ।

ফারাহর সান্ত্বনামূলক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে সানিয়া বলেন, যদি ফারাহ এসে না বলতেন, ‘যা-ই হোক, তুমি এই শো করতে যাচ্ছ’- তাহলে আমি করতাম না। আমি চলে যেতাম। 

সানিয়া মির্জা ও শোয়েব মালিক ১২ বছরের বিবাহের পর আলাদা হয়েছেন। বর্তমানে মালিক তার তৃতীয় স্ত্রী অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।

দু’দিন আগে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ইনস্টাগ্রাম পোস্টে মির্জা বিবাহ এবং বিবাহবিচ্ছেদ নিয়ে মোটিভেশনাল বার্তা শেয়ার করেছিলেন। পোস্টে তিনি লিখেছিলেন, ‘বিবাহ কঠিন। বিবাহবিচ্ছেদ কঠিন। তোমার কঠিনটা বেছে নাও। স্থূলতা কঠিন। ফিট থাকা কঠিন। তোমার কঠিনটা বেছে নাও। দেনা কঠিন। আর্থিক শৃঙ্খলা কঠিন। তোমার কঠিনটা বেছে নাও। যোগাযোগ কঠিন। যোগাযোগ না করা কঠিন। তোমার কঠিনটা বেছে নাও। জীবন কখনো সহজ হবে না। এটি সবসময় কঠিনই থাকবে। কিন্তু আমরা আমাদের কঠিনটা বেছে নিতে পারি। বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নাও।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত