weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাকাশে আটকে পড়া সুনীতাদের উদ্ধারে গেল মাস্কের স্পেসএক্সের ক্রিউ-১০

প্রকাশ :

মহাকাশে আটকে পড়া সুনীতাদের উদ্ধারে গেল মাস্কের স্পেসএক্সের ক্রিউ-১০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
দীর্ঘ নয় মাস পর মহাকাশে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে রওনা দিল মহাকাশযান। ইলন মাস্কের স্পেসএক্সের ক্রিউ-১০ সুনীতা এবং ব্যারিকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে ক্রিউ-১০ মহাকাশযান।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনীতা ও ব্যারি। এতে আরো চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিয়েছেন। তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান এবং রাশিয়ার প্রতিনিধি রয়েছেন।

তারা হলেন, নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

এর আগে গেল বৃহস্পতিবার এই মহাকাশযান উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু সাময়িক সমস্যার কারণে তা পিছিয়ে যায়। পরে শনিবার মাস্কের ড্রাগন যান (স্পেসক্র্যাফ্ট) নিয়ে মহাকাশের উদ্দেশে রওনা দেয় ফ্যালকন ৯ রকেট। উৎক্ষেপণকালের ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছে নাসা।

গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আটদিন পরেই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তাতে সুনীতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হওয়ায় নাসার সিদ্ধান্তে সেটি খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরানো হয়। তখন মহাকাশে আটকে পড়েন সুনীতা, বুচ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি