weather ২৪.৮৬ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আপন দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশ :

রাজধানীতে আপন দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে দুই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জানা গেছে,  নিহত দুই নারী আপন বোন। তারা হলেন- মরিয়ম বেগম (৬০) ও সুফিয়া বেগম (৫২)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন তাদের পরিচয় নিশ্চিত করেন। শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ওসি সাজ্জাদ রুমন তাদের পরিচয় নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে দুই বোনকে মসলা বাটার শিলপাটা দিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান জানান, ওই বাসায় মরিয়ম এবং সুফিয়া ছাড়াও মরিয়মের মেয়ে থাকতেন। শুক্রবার রাতে বাসায় এসে মরিয়মের মেয়ে দেখেন দরজা বাইরে থেকে তালাবদ্ধ। 

অনেক ডাকাডাকি করেও সাড়া মিলছিল না। এরপর আশপাশের লোকজনকে ডাক দিয়ে দরজা ভেঙে মা ও খালার রক্তাক্ত লাশ দেখতে পান। এরপর তারা ৯৯৯ এ ফোন করে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন