weather ২৫.৪৮ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক

প্রকাশ :

ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ সোমবার বুয়েনস এইরেসে যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি তালিকা জমা দেন। এটি ১৫ হাজার সহিংস আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের তালিকা। ফিফা ক্লাব বিশ্বকাপে এই সমর্থকদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে।

৩২ দল নিয়ে নতুন সংস্করণে আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ শুরু হবে; যা শেষ হবে ১৩ জুলাই। আর্জেন্টিনা থেকে বোকা জুনিয়র্স ও রিভার প্লেট এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নেবে। টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস আগেই সহিংস সমর্থকদের তালিকা জমা দিলেন আর্জেন্টিনার এই নিরাপত্তামন্ত্রী।

সাংবাদিকদের বুলরিখ বলেছেন, ‘এই তালিকায় রয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ, যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধমূলক কাজ করা সহিংস কেউ এই আয়োজনে (ক্লাব বিশ্বকাপ) থাকতে পারবেন না।’

‘ট্রিবিউনা সেগুরা’ নামে একটি প্রোগ্রামের মাধ্যমে সহিংস সমর্থকদের এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর সাহায্যে আর্জেন্টিনার স্টেডিয়ামে নিষিদ্ধ হওয়া সমর্থকদের চিহ্নিত করা হয়েছে। বুলরিখ যোগ করেন, এই সরকারের শুরু থেকে এক হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছে ’ট্রিবিউনা সেগুরা’। আমরা গ্রেপ্তারি পরোয়ানাসহ এক হাজার ১৬৬ জনকে চিহ্নিত করেছি এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে।

ক্লাব বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বোকা জুনিয়র্সের প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকা। ‘ই’ গ্রুপে রিভার প্লেটের প্রতিদ্বন্দ্বী উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরি ও ইন্টার মিলান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন