weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ভারত সফরে আসছেন মেসিরা

প্রকাশ :

অবশেষে ভারত সফরে আসছেন মেসিরা

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
অনিশ্চয়তা আর টানাপোড়ন শেষে ভারত সফরে আসতে রাজি হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আগামী নভেম্বরে প্রতিবেশি দেশটিতে একটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। আগের ঘোষণা অনুযায়ীই ম্যাচটি হবে কেরালায়। তবে প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শুক্রবার (২২ আগস্ট) জানিয়েছে, নভেম্বরের ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে তারা। একটি ভারতে, বাকি দুটি অ্যাঙ্গোলার লুয়ান্ডায়।

এবারই অবশ্য প্রথম নয়, ২০১১ সালেও ভারতে গিয়েছিল আর্জেন্টিনা। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিলেন মেসিরা।

এবারের সফরের আলোচনার সূত্রপাত ২০২২ বিশ্বকাপে এই উপমহাদেশ থেকে আজেন্টিনার প্রতি সমর্থনের জোয়ার থেকে। আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক মাধ্যমের পাতা থেকেও তখন কৃতজ্ঞতা প্রকাশের পোস্ট করা হয়েছিল, ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ কেরালা, ভারত, ধন্যবাদ পাকিস্তান…আপনাদের সমর্থন ছিল অসাধারণ।

এর কয়েকদিন পরই কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আব্দুরাহিমান এএফএর সভাপতির কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠান আর্জেন্টিনা দলকে কেরালায় খেলার জন্য। সেই পথ ধরে নানা প্রক্রিয়ার পর গত নভেম্বরে ক্রীড়া মন্ত্রী জানান, আর্জেন্টিনা ফুটবল দল সত্যিই আসছে কেরালায়।

স্পন্সরের খোঁজে ব্রডকাস্টিং কোম্পানি ‘রিপোর্টার’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয় কেরালার সরকার। তারাই এএফএর সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে। তবে সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় কিছু দিন আগে। এএফএর প্রধান বাণিজ্যিক ও বিপনন কর্মকর্তা চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ আনেন কেরালা সরকারের বিরুদ্ধে। এতে ঝুলে যায় সফর।

তবে গত ৫ আগস্ট রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানান, এএফএর সঙ্গে তাদের চুক্তি পাকাপাকি হয়েছে এবং গত ৬ জুন ১৩০ কোটি রুপির পুরোটাই পরিশোধ করা হয়েছে। এই বছরের মধ্যে ভারত সফরে না এলে এএফএর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন তিনি।

সেই সংকট কেটে যাওয়ার বার্তা মিশে থাকল শুক্রবার এএফএর ঘোষণায়। এতে বলা হয়, ২০২৫ সালের বাকি সময়টায় ফিফা প্রীতি ম্যাচের দুটি উইন্ডো থাকবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৬ তারিখ, ম্যাচগুলি হবে যুক্তরাষ্ট্রে (প্রতিপক্ষ ও শহর পরে ঠিক করা হবে)। পরের ফিফা প্রীতি ম্যাচগুলি হবে নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় (প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি)।

আর্জেন্টিনা জাতীয় দলের সফরের বাইরে আগামী ডিসেম্বরে ব্যক্তিগত সফরে ভারতে যাওয়ার কথা মেসির। কলকাতায় সফর শুরুর পর আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন আটবারের ব্যালন দ’র বিজয়ী তারকা।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি