weather ২৪.৯৬ o সে. আদ্রতা ৭৭% , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

প্রকাশ :

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনের সপ্তম তলায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়।

দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, বাসায় পরিবারটির ওই চার সদস্য থাকেন। শুক্রবার রাতে যখন ঘুমিয়ে ছিলেন তখন এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যান।

তিনি আরো জানান, আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। তাদের চারজনের অবস্থায়ই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা, আয়াসসহ আটক ৪ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা, আয়াসসহ আটক ৪ হামের উপসর্গে ৮ মৃত্যু, ডেঙ্গুতে চার হামের উপসর্গে ৮ মৃত্যু, ডেঙ্গুতে চার মমতা, নেহা বোরাসহ শতাধিক আটক মমতা, নেহা বোরাসহ শতাধিক আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই