weather ২৫.৮৫ o সে. আদ্রতা ৮৪% , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজে নারীর মরদেহ, স্বামী পলাতক

প্রকাশ :

রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজে নারীর মরদেহ, স্বামী পলাতক

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে তাসলিমা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাবাগান থানার পরিদর্শক (এসআই) মো. জিহান বলেন, ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যা করে মরদেহ ফ্রিজে রেখেছেন তিনি।

নিহত নারীর বড় মেয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে তাদের বাবা নজরুল ইসলাম ঘুম থেকে তুলে দুই মেয়েকে নিয়ে বাসা থেকে বের হন। মায়ের খোঁজ চাইলে তিনি সন্তানদের বলেন, ‘তোমার মা অন্য একজনের সঙ্গে চলে গেছে।’ 

পরে তিনি দুই মেয়েকে আদাবরের নানাবাড়িতে পৌঁছে দেন।

পুলিশ আরো জানায়, বাবার কথায় সন্দেহ হওয়ায় মেয়েরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। তালা ভেঙে বাসায় প্রবেশের পর ডিপ ফ্রিজের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত তাসলিমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে। তার বাবার নাম মো. সিরাজ মিয়া। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন