weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরিয়ায় শুরু হয়েছে চার দেশের শিল্পীদের ছাপচিত্র প্রদর্শনী

প্রকাশ :

কোরিয়ায় শুরু হয়েছে চার দেশের শিল্পীদের ছাপচিত্র প্রদর্শনী

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
কোরিয়ার ষষ্ঠ উলসান এশিয়ান প্রিন্টমেকিং প্রদর্শনী-২০২৫ বুধবার (১৫ অক্টোবর) শুরু হয়েছে। দেশটির উলসান আর্ট অ্যান্ড কালচার সেন্টার-এ আয়োজিত প্রদর্শনীতে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তাইওয়ান এবং বাংলাদেশের খ্যাতিমান একঝাঁক ছাপচিত্রীর কাজ প্রদর্শিত হচ্ছে। এ প্রদর্শনীর আয়োজক উলসান প্রিন্ট অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ থেকে যাদের কাজ এই সম্মানজনক প্রদর্শনীতে স্থান পেয়েছে তারা হলেন- অধ্যাপক ড. আবদুস সাত্তার, অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, আহমেদ নাজির, অধ্যাপক আনিসুজ্জামান, ঝোটন চন্দ্র রায়, সৌরভ চৌধুরী, ফকরুল ইসলাম মজুমদার এবং লুৎফা মাহমুদা।

প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষ্যে অধ্যাপক আনিসুজ্জামান এখন কোরিয়াতে অবস্থান করছেন। তিনি বলেন, ‘বিভিন্ন দেশের শিল্পীদের কাজের সঙ্গে বাংলাদেশের খ্যাতিমান প্রিন্টমেকারদের কাজ প্রদর্শিত হচ্ছে। এটি অত্যন্ত আনন্দের।

তিনি বাংলাদেশ অংশের সমন্বয়কারী হিসেবে উলসানে আমন্ত্রিত হয়েছেন।

উল্লেখ্য ছাপচিত্রে বাংলাদেশ বরাবরই একটি ভালো অবস্থানে আছে। প্রথম এশিয়ান বিয়েন্নালে ১৯৮১ সালে এই মাধ্যমে গ্র্যান্ড প্রাইজ পেয়েছিলেন অধ্যাপক ড. আবদুস সাত্তার। একই প্রতিযোগিতায় একই মাধ্যমে ২০০৮ সালে অধ্যাপক আনিসুজ্জামানও গ্র্যান্ড প্রাইজ লাভ করেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি