weather ২৫.৮৯ o সে. আদ্রতা ৮১% , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি, বাদ রিজওয়ান

প্রকাশ :

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি, বাদ রিজওয়ান

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক হলেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে তার জায়গায় শাহিন আফ্রিদিকে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পিসিবি। 

শাহিন আফ্রিদি অধিনায়কত্ব পাওয়ায় তিন সংস্করণের ক্রিকেটে পাকিস্তানের এখন তিনজন অধিনায়ক। টি-টোয়েন্টিতে সালমান আলী আগা ও টেস্টে শান মাসুদ অধিনায়কের দায়িত্বে রয়েছেন। 

৪ নভেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শাহিন আফ্রিদির নেতৃত্বে খেলবে পাকিস্তান দল। রিজওয়ানকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক নিয়োগের সিদ্ধান্ত আসে ইসলামাবাদে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন টেস্ট দলের প্রধান কোচ মাইক হেসন, হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ ও নির্বাচক কমিটির সদস্যরা। 

ওয়ানডে ক্রিকেটে ২০১৮ সালে শাহিন আফ্রিদির অভিষেক। এখন পর্যন্ত তিনি ৬৬ ওয়ানডেতে ২৪.২৮ গড়ে ১৩১ উইকেট নিয়েছেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ১৮ উইকেট পেয়েছিলেন তিনি। এর আগে অল্প সময়ের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে সিরিজে পরাজয়ের পর নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

গত বছরের অক্টোবর থেকে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন রিজওয়ান। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন