weather ২৬.২৫ o সে. আদ্রতা ৮৪% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া

প্রকাশ :

ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
কয়েকদিন আগে জানা গেছে, দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন সর্বকালের অন্যতম সেরা ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাফু। আগামী ৫-১১ ডিসেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্ট হবে। 

সেখানে যোগ দেবেন এই ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। একই সময়ে ঢাকায় আসার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া।

সর্বকালের অন্যতম সেরা আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সতীর্থ হিসেবে খেলেছিলেন ক্যানিজিয়া। তিনি ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের হয়ে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় কাটিয়েছেন ক্যানিজিয়া। কাফুর সমসাময়িককালে তার আগমন ফুটবলপ্রেমী বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে বলে মনে করছে আয়োজক এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল।

‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল বাংলাদেশে আসবে। এই দুই দেশের দুই ক্লাবের দলের সঙ্গে বাংলাদেশের একটি বয়সভিত্তিক দল গড়বে বাফুফে। সেখানে সরাসরি উপস্থিত থাকার কথা রয়েছে কাফু ও ক্যানিজিয়ার। 

এক ভিডিও বার্তায় ঢাকায় আসার কথা নিশ্চিত করে ক্যানিজিয়া বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ক্লদিও ক্যানিজিয়া। এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। আশা করি শিগগিরই ১১ ডিসেম্বর এএফবি ল্যাটিন বাংলা সুপার কাপে তোমাদের সঙ্গে দেখা হবে এবং একসঙ্গে উপভোগ করব।’

এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের কর্ণধার এমডি আসাদুজ্জামান জানিয়েছেন, ‘ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিতি টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করবে। ফুটবলপ্রেমীরা তাকে খুব কাছ থেকে দেখার বিরল সুযোগ পাবেন।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র