weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চার পেনাল্টি ঠেকিয়ে পিএসজিকে বড় শিরোপা জেতালেন গোলকিপার সাফোনভ

প্রকাশ :

চার পেনাল্টি ঠেকিয়ে পিএসজিকে বড় শিরোপা জেতালেন গোলকিপার সাফোনভ

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
গোলকিপার মাতভেই সাফোনভের বীরত্বে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ইন্টারকন্টিনেন্টাল কাপ শিরোপা জিতেছে পিএসজি। কাতারের দোহায় ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচ ১–১ সমতায় ছিল। এরপর টাইব্রেকারের ২–১ গোলে বাজিমাত করে পিএসজি। পেনাল্টি শুটআউটে পিএসজির হয়ে একাই চারটি শট ঠেকিয়ে দিয়ে জয়ের নায়ক সাফোনভ।

সাফোনভের বীরত্বই ম্যাচে পার্থক্য গড়ে দিয়ে শিরোপা এনে দিয়েছে পিএসজিকে। পাশাপাশি এ জয়ের ফলে ২০২৫ সালে পিএসজির কেবিনেটে যোগ হলো ষষ্ঠ ট্রফি। এর আগে ফরাসি সুপার কাপ, ফ্রেঞ্চ লিগ আঁ, ফরাসি কাপ, চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে লুইস এনরিকের দল।

আর ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হেরে হতে হয়েছিল রানার্সআপ। এটি পিএসজির প্রথম বৈশ্বিক শিরোপাও।

ম্যাচে ৩৮ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোলে ফ্ল্যামেঙ্গোকে সমতায় ফেরান জর্জিনিও। এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। ভাগ্য নির্ধারণের সেই খেলায় শেষ হাসি হেসেছে এনরিকের দলই।

শিরোপা জয়ের পর পিএসজি তারকা ভিতিনিয়া বলেছেন তাদের দল পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মাঠে নেমেছিল। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে পেরে দারুণ আনন্দিত ভিতিনিয়া, ‘ফ্ল্যামেঙ্গো একটি দুর্দান্ত, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আমি জানি যে প্রশংসা এখানে বিশেষ অর্থ বহন করবে না। কারণ, তারা জিততে চেয়েছিল, যেমনটা আমরা চেয়েছিলাম। এ ম্যাচে আমরা শতভাগ দিয়েছি। আমরা জেতার জন্য লড়েছি। কিন্তু এরপরও আমদের পেনাল্টি শুটআউটে জিততে হয়েছে।’

ইন্টারকন্টিনেন্টাল কাপ ফিফা আয়োজিত টুর্নামেন্ট, যা নতুন ফরম্যাট ও নতুন নামে ফিরে এসেছে। এতে ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের চ্যাম্পিয়নরা অংশ নেয়। এ টুর্নামেন্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সরাসরি ফাইনালে খেললেও অন্যদের বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে আসতে হয়।

এ টুর্নামেন্ট প্রথম আয়োজন করা হয় কাতারে ২০২৪ সালে, যা পুরোনো নকআউট ফরম্যাটের ক্লাব বিশ্বকাপকে (২০০৫-২৩) প্রতিস্থাপন করে। সেবারের ফাইনালে রিয়াল মাদ্রিদ মেক্সিকোর পাচুকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজি ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি