weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গিনেজ রেকর্ডসে উঠবে নাম

টানা ৪২ ঘণ্টা গান গাইলেন স্যান্ডউইচ বিক্রেতা ডেভ পারচেজ

প্রকাশ :

টানা ৪২ ঘণ্টা গান গাইলেন স্যান্ডউইচ বিক্রেতা ডেভ পারচেজ

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
কোনো প্রকার বিরতি কিংবা বিশ্রাম ছাড়াই টানা ৪২ ঘণ্টা গান গেয়েছেন ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের স্যান্ডউইচ বিক্রেতা ডেভ পারচেজ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম লেখাতে টানা প্রায় দুদিন গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন ৬৩ বছর বয়সী এই ব্যক্তি।

ডেভ পারচেজ গ্লুচেস্টার শহরে ‘অন টোস্ট’ নামের একটি স্যান্ডউইচ দোকানের মালিক। তিনি স্থানীয়ভাবে ‘মিস্টার টোস্টি’ নামে পরিচিত। গত বুধবার মধ্যরাতে বিশ্ব রেকর্ড গড়তে নিজ দোকানেই বড়দিন উপলক্ষে গান গাওয়া শুরু করেন, যা চলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত।

ডেভ এ রেকর্ডের জন্য বড়দিনের ৩৮টি জনপ্রিয় গান বেছে নিয়েছিলেন। ‘জিঙ্গেল বেলস’ থেকে শুরু করে মারায়া কেরি কিংবা হোয়ামের কালজয়ী সব গান ঘুরেফিরে বারবার গাওয়ার ফলে ৪২ ঘণ্টা শেষে তার গাওয়া মোট গানের সংখ্যা দাঁড়ায় ৬৮৪; অর্থাৎ তিনি প্রতিটি গান গড়ে ১৮ বার করে গেয়েছেন।

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ডেভ বলেন, ‘শুক্রবার ভোরে একটা সময় মনে হচ্ছিল, আমি আর পারব না। ঘুমের অভাবে উল্টাপাল্টা দেখছিলাম। এমনকি গান গাইতে গাইতে ঘুমিয়েও পড়ছিলাম। কিন্তু যখনই লোকজন আসতে শুরু করল, মানুষের উৎসাহ দেখে আমার ভেতরের ক্লান্তি উধাও হয়ে গেল।’

তবে এ প্রচেষ্টায় ডেভ একা ছিলেন না। তার প্রতি সংহতি জানাতে যোগ দিয়েছিল স্থানীয় একটি গানের দল। সঙ্গে ডিমেনশিয়ায় আক্রান্তদের নিয়ে গঠিত একটি বিশেষ দল। স্থানীয় মানুষেরাও নানা সাজে এসে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।

ডেভ তার ৪২ ঘণ্টা গান গাওয়ার ভিডিও ফুটেজ ও প্রয়োজনীয় প্রমাণাদি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। এখন আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায় আছেন।

এর আগে দীর্ঘ সময় ধরে বড়দিনের গান গাওয়ার রেকর্ড ছিল নাইজেরিয়ার ইওয়াওলুওয়া ওলাতুনজি নামের এক ব্যক্তির। ২০২৪ সালে টানা ৪০ ঘণ্টা গান গেয়ে তিনি ওই রেকর্ড গড়েছিলেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২