weather ২৬.১৪ o সে. আদ্রতা ৬৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে চুরি, ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

প্রকাশ :

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে চুরি, ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনে স্বর্ণের দোকান থেকে ৫০০ ভরি রুপা ও ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার দিবাগত রাত ৩টা ২১ মিনিটে চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্সে কয়েকজন মুখোশধারী দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করে। এরপর দোকানের লকার ও বাক্স খুলে স্বর্ণ ও রুপা চুরি করে বের হয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর তিনটা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙে সিন্দুকসহ বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন