weather ৩৩.২২ o সে. আদ্রতা ৪৫% , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোনো প্রেম নিয়ে আলোচনায় কারিনা

প্রকাশ :

পুরোনো প্রেম নিয়ে আলোচনায় কারিনা

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
শহিদ কাপুরের সঙ্গে কারিনা কাপুরের সম্পর্ক ভেঙে গেছে বহু বছর আগে। অতীত ভুলে শহিদ সংসার পেতেছেন মীরা রাজপুতের সঙ্গে। একইভাবে কারিনাও বলিউড অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। শহিদ ও কারিনা উভয়েই পেয়েছেন পিতৃত্ব ও মাতৃত্বের স্বাদ। তবু বিভিন্ন সময় নানাভাবে আলোচনায় উঠে আসে শহিদ-কারিনার প্রেম কাহিনী।

কেন তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেলেন? এই প্রশ্ন নিয়ে এখনো কৌতূহল চোখে পড়ে অনুরাগীদের। যে কারণে শহিদ ও কারিনার হঠাৎ দেখা একে অপরের আলিঙ্গন করা নিয়ে নতুন আলোচনার জন্ম দেবে– এটি অনেকে অনুমেয় ছিল। বাস্তবেও সেটি হয়েছে।

এই দুটি বলিউড তারকার পুরোনো সম্পর্ক নিয়ে আবার শুরু হয়েছে আলোচনা। আর সে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে কারিনাকে। কেননা এই অভিনেত্রী নিজেই শহিদকে ছেড়ে চলে গিয়েছিলেন সাইফের কাছে।

আনন্দবাজার, এইসময়সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, সম্প্রতি হঠাৎ করে আইফার মঞ্চে দেখা হয় শহিদ ও কারিনার। শুধু তাই নয়, কুশল বিনিময়ের পর সাবেক এই প্রেমিক যুগলের উষ্ণ আলিঙ্গনও করেছেন। যার ভিডিও ক্লিপ এরই মধ্যে ছড়িয়ে নানা দিকে ছড়িয়ে পড়েছে। আর তা দেখেই তাদের পুরোনো সম্পর্ক নিয়ে আলোচনা। 

সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, প্রায় এক বছর আগে এই আইফার মঞ্চেই সৌজন্যমূলকভাবে পরস্পরের কাছাকাছি এসেছিলেন শহিদ ও কারিনা। যার মধ্য দিয়ে ইতি টানা হয়ে গিয়েছিল দীর্ঘ ১৮ বছরের মান-অভিমান পর্বের। বছর পেরুতেই দেখা গেল, মান-অভিমান পর্বের ইতি টানার পাশাপাশি তাদের সম্পর্কটা আরও সহজ ও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে কারণে একে অপরকে আলিঙ্গন করতেও কোনো দ্বিধা-সংকোচ ছিল না।

এদিকে বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘জব উই মেট’র এই জুটিকে আলিঙ্গন করতে দেখে পাপারাজ্জিরা হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। এই বিরল মুহূর্ত মুহূর্তেই ক্যামেরায় বন্দি করে ফেলেছেন।

আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও পাপারাজ্জিদের অ্যাকাউন্ট থেকে শেয়ার হতেই দাবানলের গতিতে তা ভাইরাল হয়ে পড়েছে। আর তা দেখে নস্টালজিয়ায় অনেকে দাবি জানিয়েছেন, এই জুটিকে নিয়ে ‘জব উই মেট’-এর সিকুয়েল নির্মাণ করা হোক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অটোরিকশা চুরির অভিযোগ, গণপিটুনিতে দুজনের মৃত্যু অটোরিকশা চুরির অভিযোগ, গণপিটুনিতে দুজনের মৃত্যু সাঈদীর মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধার লাশ ১৫ ঘণ্টা পর পুলিশ প্রহরায় দাফন সাঈদীর মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধার লাশ ১৫ ঘণ্টা পর পুলিশ প্রহরায় দাফন স্থগিত ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন স্থগিত ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সমঝোতা না হলে রোববারই ইরানে হামলা : ডোনাল্ড ট্রাম্প সমঝোতা না হলে রোববারই ইরানে হামলা : ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সে গণবিক্ষোভে সংঘর্ষ, গ্রেপ্তার ১ হাজার ফ্রান্সে গণবিক্ষোভে সংঘর্ষ, গ্রেপ্তার ১ হাজার