weather ৩১.৯১ o সে. আদ্রতা ৪৯% , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মগবাজারে সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলি

প্রকাশ :

মগবাজারে সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলি

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।

শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

ওসি আসাদুজ্জামান বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তার ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

কে এই গুলি চালিয়েছে, উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন ওসি আসাদুজ্জামান।

ঘটনার বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের স্থানে গাড়িটি পার্ক করা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানতে পারে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল মার্কেটের তৃতীয় তলায় তার নিজ অফিসে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটা গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার ওসি বলেন, জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফ্রান্সে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি, ৭০ হাজার পুলিশ মোতায়েন ফ্রান্সে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি, ৭০ হাজার পুলিশ মোতায়েন জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলার সময় গুলি, নিহত ৭ জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলার সময় গুলি, নিহত ৭ মগবাজারে সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলি মগবাজারে সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদকে পারিবারিক কবরস্থানে দাফন সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদকে পারিবারিক কবরস্থানে দাফন