weather ২৭.৫৮ o সে. আদ্রতা ৮৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘চেষ্টা করছি আরো ভালো মানুষ হতে’

প্রকাশ : ২০-১০-২০২৫ ২১:৩৭

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জানালেন নিজের জীবনের লড়াইয়ের গল্প। সাফল্যের ঝলমলে আলোয় থেকেও তার জীবন যে সংগ্রাম আর আত্মঅনুসন্ধানে ভরা— তা উঠে এলো এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এর মঞ্চে।

সামান্থা জানান, তার জীবনের প্রতিটি উত্থান-পতন এসেছে ‘বাস্তব থাকার’ সিদ্ধান্ত থেকেই। এ নিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি নিজের প্রতি সৎ থাকতে। আমার মায়োসাইটিস রোগের খবর আমি নিজেই জানিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম মানুষ সত্যিটা জানুক।’

কিন্তু বাস্তব থাকা যে সব সময় সহজ নয়, সে কথাও স্পষ্ট করলেন তিনি। স্বামী নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্যজীবনের আকস্মিক বিচ্ছেদ এক সময় পুরো দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যা নিয়ে সামান্থা বলেন, ‘আমার জীবনের যারা অনুসারী, তারা জানেন— আমার বিচ্ছেদ, আমার অসুস্থতা— সবই প্রকাশ্যে এসেছে। আর সেই খোলামেলা আলোচনাই আমার জীবনে এনেছে প্রচুর ট্রোলিং, সমালোচনা। আমি হয়তো দুর্বল হয়েছিলাম, কিন্তু কখনো ভেঙে পড়িনি।’

সামান্থা আরো বলেন, ‘আমি নিখুঁত নই। আমি ভুল করি, হোঁচট খাই; কিন্তু আমি চেষ্টা করছি আরো ভালো মানুষ হতে।’

এখন তিনি শুধু অভিনয় নয়, নিজের জীবনের অভিজ্ঞতাও ভাগ করে নিতে চান অনুপ্রেরণার উৎস হিসেবে। সবশেষ সামান্থা বলেন, ‘যদি আমার গল্প শুনে কেউ সাহস পায়, তবে সেটাই আমার সাফল্য।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত