weather ২৫.৯ o সে. আদ্রতা ৮২% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান-আতিকুল-মহিবুলকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে

প্রকাশ :

সালমান-আতিকুল-মহিবুলকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১২ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে, তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সালমান এফ রহমান ও আতিকুল ইসলামকে ভাটারা থানার হত্যা মামলা এবং মুহিবুল হককে তেজগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিয়ে যাওয়ার সময়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত ১৬ অক্টোবর আতিকুলকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গত ২০ নভেম্বর রাতে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র