weather ২৮.৫৬ o সে. আদ্রতা ৬৫% , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর দারুস সালামে ২ যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ :

রাজধানীর দারুস সালামে ২ যুবককে কুপিয়ে হত্যা

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর।

শনিবার (৩১ মে) সকালে বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বলেন, ঘটনাস্থলে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

রকিবুল হোসেন বলেন, ‘আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেছি। তারা জানিয়েছে এটি সকালের ঘটনা। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে দারুস সালাম জোনের এডিসি সালেক মোহাম্মদ জাকারিয়াও বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।’


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন