weather ৩০.২২ o সে. আদ্রতা ৫২% , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টনে মাদক কারবারিদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত

প্রকাশ :

পল্টনে মাদক কারবারিদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৮ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। 

তারা হলেন, এএসআই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। দলটির নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েব। অভিযানের সময় একটি প্রাইভেটকার থামালে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে।

পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর এএসআই আতিককে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (ওসেক) ইউনিটে ভর্তি করা হয়। কনস্টেবল সুজনকে ভর্তি করা হয় ১০১ নম্বর ওয়ার্ডে। 

চিকিৎসকরা জানিয়েছেন, আতিক হাসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, সকালে তার অস্ত্রোপচার হতে পারে। এসি এনায়েত কবির শোয়েব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছিল। সে সময় মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। আমাদের দুই সদস্য আহত হয়েছেন। 

তিনি জানান, এই ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই অটোরিকশাচালক সুমন তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোরিকশাচালক সুমন তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ