weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ :

বনানীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার বনানী থানা এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানায়, মঙ্গলবার রাত ৮টা নাগাদ মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাতে বনানী থানাধীন মহাখালি এলাকার একটি হাসপাতালে পেছনে ওই শিশুকে নিয়ে যায় এক ব্যক্তি। সেখানে তাকে ধর্ষণ করা হয়। 

খবর পাওয়ার পর পুলিশের একটি দল মেয়েটকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির মা বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার হওয়া আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিলেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।  

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি