weather ২৪.৮৮ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিমকে প্রত্যাহার

প্রকাশ :

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিমকে প্রত্যাহার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জের যাতায়াতের সময় সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবারের (২ সেপ্টেম্বর) মধ্যে দায়িত্ব হস্তান্তর করে তাকে সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সম্প্রতি একটি  দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জিএমপি কমিশনার নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার কথা জানা যায়। বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থাপিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে সরকারের পতনের পর পুনরায় আবেদন করে চাকরিতে ফিরে আসেন এবং ডিআইজি পদে পদোন্নতি পান। পরে তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা, আয়াসসহ আটক ৪ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা, আয়াসসহ আটক ৪ হামের উপসর্গে ৮ মৃত্যু, ডেঙ্গুতে চার হামের উপসর্গে ৮ মৃত্যু, ডেঙ্গুতে চার মমতা, নেহা বোরাসহ শতাধিক আটক মমতা, নেহা বোরাসহ শতাধিক আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই