weather ২৭.৬৯ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবসর নিয়ে বিস্ফোরক তথ্য জানালেন সাকিব

প্রকাশ : ২৩-১০-২০২৫ ২২:৪৫

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
গত বছরের সেপ্টেম্বরে ভারত সফরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। আর মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। যদিও সাকিবের সেই ইচ্ছা পূরণ হয়নি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এবার জানালেন, কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি।

সাকিব আল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনো বাংলাদেশের হয়ে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।’

সাকিব জানিয়েছেন, তিনি চান দেশের মাটিতে বিশেষ করে মিরপুরে নিজের ক্রিকেটজীবনের শেষ ম্যাচটি খেলতে। তার ভাষায়, ‘হ্যাঁ, শতভাগ। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার আর আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।’

ক্যারিয়ারের শেষদিকে সমর্থকদের মধ্যে একটা কথা বেশ প্রচলিত হয়। তা হলো, সাকিব আল হাসানের প্রতিটি কাজের কেন্দ্রবিন্দুতে নাকি থাকে টাকার হিসাব। তবে সত্য হলো, সাকিবই ছিলেন বাংলাদেশের প্রথম প্রকৃত বাণিজ্যিক সুপারস্টার। মাঠে দাপট দেখানোর পাশাপাশি মাঠের বাইরেও নিজের সাফল্যকে যেভাবে অর্থে রূপ দিয়েছেন, তা তার আগে আর কেউ পারেননি।

সাকিব বলেন, ‘আমার মনে হয়, এসব আসলে কিছু সাংবাদিক ও অনলাইন সংবাদমাধ্যম বানিয়ে তুলেছে। ফলে মানুষ এমনটা ভাবতে শুরু করেছে। কারণ, বাংলাদেশে আমি যেভাবে কাজ করেছি, সেটা আগে কেউ করেনি। তাদের কাছে বিষয়টা ছিল নতুন, আর সেটা হজম করাও তাদের জন্য কঠিন ছিল। এখন যদি অন্য কেউ একইভাবে (ব্র্যান্ড প্রচার) করে, তাতে মানুষের তেমন প্রতিক্রিয়া হয় না। কিন্তু আমি যেহেতু প্রথম ছিলাম, সেটাই ছিল একদিকে ভালো আবার অন্যদিকে খারাপও।’

তিনি আরো বলেন, ‘তবে এটাও সত্য, মানুষ তাদের মতো করে ভাবতে পারে। আমি তাতে বিচলিত নই। মানুষ আমার সম্পর্কে কী ভাবছে, সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামায় না। আমি শুধু আমার কাছের মানুষরা কী ভাবছে, সেটাতেই আগ্রহী। আর আমার মনে হয়, ওদের কেউই এভাবে ভাবে না।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত