weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিয়ের বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

প্রকাশ : ০৬-১২-২০২৫ ২৩:৪৭

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে রবিউল ইসলাম বাবু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ফটিকছড়ি-নাজিরহাট পুরাতন ব্রিজের পশ্চিম পার্শ্বে ফরহাদাবাদ ইউনিয়নের মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রতিবেশী মো. জসীম উদ্দিন (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

নিহত বাবু স্থানীয় মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে এবং নাজিরহাট ঘাট স্টেশন এলাকার ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, বিয়ের প্রস্তুতিমূলক বৈঠক চলাকালে জমি নিয়ে বিরোধের জেরে জসিম ও বাবুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাধা দিতে যাওয়া রবিউলের ভাই ইমরুল হোসেন (৩৫) ও চাচাতো ভাই মুহাম্মদ ইমনকেও (২১) ছুরিকাঘাত করা হয়েছে। তারা দুজন বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, বাবু ও জসীম একই বাড়ির বাসিন্দা। রাতে বাড়িতে এক স্বজনের বিয়ে নিয়ে বৈঠক হয়। এ সময় বিয়ের প্রসঙ্গের বাইরে গিয়ে জসীম তার জমি দাবি করে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে জসীম ঘর থেকে ছুরি এনে বাবুকে আঘাত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, হামলার পর জসীমকে স্বজন ও প্রতিবেশীরা আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী